Vadodara Fire:আচমকা বেঞ্জিন ট্যাঙ্কে বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত ১, আহত ২

এই বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় গোটা এলাকায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ সোম রাতে গুজরাটের(Gujarat) ভাদোদারায়(Vadodara) ট্যাঙ্কে(Tank) বিস্ফোরণ(Explosion)। আচমকা বিস্ফোরণ ঘটে একটি বেঞ্জিন ট্যাঙ্কে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা আরও একটি ট্যাঙ্কে। এই বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় গোটা এলাকায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে দুই। ভাদোদারা পুলিশের এসিপি ডিজি চাদভা বলেন, "সোমবার রাতে একটি বেঞ্জিন ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত আরও দুই। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

আচমকা বেঞ্জিন ট্যাঙ্কে বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত ১, আহত ২

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement