Tamil Nadu Fire: তামিলনাড়ুর বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

ভরসন্ধ্যাবেলায় তামিলনাড়ুতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ডিন্ডিগুলের পালানি রোডে অবস্থিত শ্রী সত্য শুভ হাসপাতালে ঘটনাটি ঘটেছে

ভরসন্ধ্যাবেলায় তামিলনাড়ুতে (Tamil Nadu) ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ডিন্ডিগুলের পালানি রোডে অবস্থিত শ্রী সত্য শুভ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রের খবর, আগুন লেগেছে হাসপাতালের ওপরের অংশে। যদিও আগুন দেগেই রোগী ও তাঁদের আত্মীয়দের বাইরে বের করে আনার কাজ শুরু করে হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী এসে রোগীদের পাশাপাশি হাসপাতাল কর্মী, চিকিৎসকদেরও উদ্ধার করা হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement