Haryana Fire: বস্তিতে ভয়াবহ আগুন! পুড়ে ছাঁই কমপক্ষে ৩০টি বাড়ি

দিনেদুপুরে বস্তিতে আগুন। ঘটনাস্থল হরিয়ানার (Haryana) রেওয়ারি এলাকা। জানা যাচ্ছে, মঙ্গলাবার সকালে আগুন লাগে বস্তির একটি বাড়িতে। সেখান থেকেই দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাঁই হয়ে যায় কমপক্ষে ৩০টি বাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা জানাচ্ছেন, ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ছে। যদিও হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement