Delhi Fire: সোনিয়া বিহারের রাসায়নিক কারখানায় লাগল আগুন, দমকল বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, দেখুন ভিডিয়ো

ফের দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সোনিয়া বিহার থানা এলাকার সভাপুরে একটি রাসায়নিক কারখানায় লাগল আগুন।

ফের দিল্লিতে (Delhi) অগ্নিকাণ্ডের ঘটনা। এবার সোনিয়া বিহার থানা এলাকার সভাপুরে একটি রাসায়নিক কারখানায় লাগল আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। যদিও কারখানায় দাহ্য পদার্থের পরিমাণ অনেকটা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। যদিও এই ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই। জানা যাচ্ছে, আগুন দেখেই কর্মীরা কারখানা থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিল। তবে এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement