Kishtwar Fire: দিল্লির আগুন আতঙ্কের মাঝে এবার জম্মুতে তিন তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গতকাল রাতে দিল্লির মুন্ডকার ভয়াবহ অগ্নিকাণ্ডর খবর শুনে গোটা দেশ শিউড়ে উঠছে। দিল্লির (Delhi) মুন্ডকা মেট্রো স্টেশনের (Mundka Metro Station) কাছে বহুতলে আগুন (Fire) লাগার ঘটনায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রতীকী ছবি

গতকাল রাতে দিল্লির মুন্ডকার ভয়াবহ অগ্নিকাণ্ডর খবর শুনে গোটা দেশ শিউড়ে উঠছে। দিল্লির (Delhi) মুন্ডকা মেট্রো স্টেশনের (Mundka Metro Station) কাছে বহুতলে আগুন (Fire) লাগার ঘটনায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তারই মাঝে আবার বড় অগ্নিকাণ্ডের খবর এল জম্মু-কাশ্মীর থেকে।

জম্মু-র কিস্তওয়ারে এক তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে দমকলের বিশাল বাহিনী।  আপাতত দমকলের চারটি ইঞ্জিনের মাধ্যমে আগুন নেভানোর কাজ চলছে।  বেশ কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: দিল্লির মুন্ডকা অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৫০ ছাড়াতে পারে, এখনও নিখোঁজ ২৯ জন

দেখুন জম্মুর আগুন

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement