Fire In Factory: ভালসাদে ফের অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভালসাদ জেলার উমারগাম শিল্পাঞ্চলের একটি প্লাস্টিক কারখানায়। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন।

ভালসাদে ভয়াবহ অগ্নিকাণ্ড (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ফের গুজরাটের(Gujarat) ভালসাদে(Valsad) ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। আগুন লাগল প্লাস্টিক(Plastic) তৈরির কারখানায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভালসাদ জেলার উমারগাম শিল্পাঞ্চলের একটি প্লাস্টিক কারখানায়। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনায় দমকল আধিকারিক জয়দীপ প্যাটেল বলেছেন, "আমাদের কাছে রাত ৯.৪৫ নাগাদ খবর আসে। জানতে পারা যায় উমারগাম শিল্পাঞ্চলের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাইয় কেউ আহত হননি।"

 ভালসাদে ফের অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement