Fire: যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সব! দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দমকলকর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Photo Credit: IANS)

কর্ণাটক: মঙ্গল সকালে আগুন (Fire)। রাস্তার মাঝে দাউ-দাউ করে জ্বলতে থাকে বাস (Bus)। বাস থেকে নিরাপদে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru)  এমজি রোডের (MG Road) অনিল কুম্বলে সার্কেলের কাছে। বিএমটিসির (BMTC)  একটি বাসে আগুন লাগে। ইঞ্জিনে আগুন ধরে যায়। সেই সময় বাসে উপস্থিত ছিলেন ৩০ জন যাত্রী। খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। দমকলকর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement