FIR Against Rajiv Chandrasekhar : কেরলে বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর পুলিশের

কেরলে সাম্প্রতিক বিস্ফোরনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন তিনি

Photo Credit Wikipedia

কেরলে কোচিতে বিস্ফোরনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মন্তব্য করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে এই এফআইআর। অভিযোগকারীদের মধ্যে রয়েছে কেরল প্রদেশ কংগ্রেস কমিটিও।

রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে হওয়া বিস্ফোরনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজীব চন্দ্রশেখর।

এছাড়া সোমবার তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করে জানান, তিনি একজন মিথ্যেবাদী, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পিনারাই বিজয়ন জানিয়েছেন, যে তিনি শুধু বিষ ছড়াচ্ছেনই না তিনি নিজেও বিষাক্ত।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement