Budget 2024 Updates: বাজেট ট্যাবলেট হাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সকাল ১১টায় পূর্ণাঙ্গ বাজেট পেশ

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হাতে বাজেট ট্যাবলেট নিয়ে নর্থ ব্লকে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে।

Finance Minister Nirmala Sitharaman with Her Team (Photo Credit: ANI)

নয়াদিল্লি: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) আজ ৩.০ সরকারের প্রথম বাজেট ২০২৪ পেশ করতে চলেছেন। গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পর আজ পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) পেশ করা হবে সকাল ১১ টা নাগাদ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা সপ্তম বাজেট পেশ করবেন। গত ১০ বছরে সরকারের পারফরম্যান্সের আভাসও এই বাজেটে দেখা যাবে। সংবাদ সংস্থা এএনআই এর শেয়ার করা একটি ভিডিওতে, সাদা শাড়ি পরে লাল ট্যাবলেট হাতে নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের বাইরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে তাঁর দলের সঙ্গে দেখা গিয়েছে।

দেখুন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement