Sub-Inspector Making Reels In Uniform During Duty Hours: পুলিশের উর্দি গায়ে ডিউটির সময়ে রিলে মজে মহিলা সাব-ইন্সপেক্টর, বরখাস্ত
পুলিশের ইউনিফর্ম পরেই বহাল তবিয়তে রিল বানাচ্ছেন তিনি তাও আবার ডিউটি চলাকালীন। সেই সমস্ত রিল ওই ইন্সপেক্টর সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তা হু-হু করে ভাইরাল হয়।
হাতে কেবল চাই একটা স্মার্টফোন। আর তাতেই রিল বানিয়ে ফেলছে বাচ্চা থেকে বুড়ো। স্থান, কাল, পাত্র কোন কিছুরই বালাই নেই। পুলিশের উর্দি গায়ে ডিউটির সময়ে হিন্দি গানে রিল বানাচ্ছেন মহিলা সাব-ইন্সপেক্টর (Inspector)। বিহারের (Bihar) পূর্ব চম্পারন জেলার মতিহারিতে কর্মরত ওই মহিলা সাব-ইন্সপেক্টর। পুলিশের ইউনিফর্ম পরেই বহাল তবিয়তে রিল বানাচ্ছেন তিনি তাও আবার ডিউটি চলাকালীন। সেই সমস্ত রিল ওই ইন্সপেক্টর সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই তা হু-হু করে ভাইরাল হয়। পুলিশের উর্দিতে ইন্সপেক্টরের রিল বানানো নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। এর পরে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাহাড়পুর থানায় নিযুক্ত মহিলা সাব-ইন্সপেক্টর প্রিয়াঙ্কা গুপ্তাকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশের উর্দি গায়ে রিল বানাচ্ছেন ইন্সপেক্টরঃ
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement