Lakhimpur Kheri: লাখিমপুর খেরির এক বছরে 'রেল রোকো' কৃষকদের, অমৃতসরে তিন ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
এক বছর আগে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র পিষে দিয়েছিল বিক্ষোভরত কৃষকদের।
এক বছর আগে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র পিষে দিয়েছিল কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের কনভয়ের গাড়িতে চাপা পড়ে মারা গিয়েছিলেন চারজন কৃষক। সেই লাখিমপুর খেরি কাণ্ডের এক বছর হয়ে গেল। এর মধ্যে কৃষক আন্দোলনের বড় জয় হয়েছে। আন্দোলনরত কৃষকদের দাবি মেনে পিছু হটেছে সরকার।
লাখিমপুর খেরি-র কাণ্ডের এক বছর পর এর প্রতিবাদে অমৃতসরে তিন ঘণ্টার জন্য রেল রোকো করল কৃষক সংগঠন। তিন ঘণ্টার জন্য অমৃতসরে ট্রেন লাইন বন্ধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। কৃষক আন্দোলনের সময়েও বারবার রেল রোকো করেছিলেন কৃষকরা। লাখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিষ মিশ্র-কে কড়া শাস্তি ও কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র-র ইস্তফা দাবি করা হল।
দেখুন টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Train For BSF: সিট ভাঙা, অপরিষ্কার কামড়া, ট্রেনের অবস্থা দেখে ক্ষুব্ধ বিএসএফ জওয়ানরা, ভাইরাল ভিডিয়ো
Delhi: ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিল্লিতে স্টেশন সংলগ্ন এলাকার বস্তি, মাথায় হাত বাসিন্দাদের, সমালোচনা বিরোধী শিবিরের
Apple Store Looted: দাঙ্গার মাঝে লুঠ সবচেয়ে বড় অ্য়াপেল স্টোর, চুরি সব আই ফোন!
Advertisement
Advertisement