Kidnap Case: বাবার চোখের সামনে অপহরণ ছেলে, ২ কোটি টাকা মুক্তিপণের দাবি, ভাইরাল ভিডিয়ো
এরপর উড়ো ফোনের মাধ্যমে ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে খবর।
নয়াদিল্লিঃ রাতে খাওয়া-দাওয়ার(Dinner) পর ছেলেকে নিয়ে হাঁটতে গিয়েছিলেন স্বনামধন্য ব্যবসায়ী সুনীল টুপে(Sunil Tupe)। বাবার পিছন পিছন সাইকেলে(Cycle) চেপে আসছিল তাঁর ৭ বছরের ছেলে। আচমকা একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে বের হয় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এরপর ওই কিশোরকে গাড়িতে তুলে নিয়ে পালায় তারা। এরপর উড়ো ফোনের মাধ্যমে ২ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে খবর। গত ৪ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে ছত্রপতি সাম্ভাজি নগরে। বাড়ি থেকে ১০০ মিটার দূরত্ব থেকে অপহরণ করা হয় ওই কিশোরকে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বাবার চোখের সামনে অপহরণ ছেলে, ২ কোটি টাকা মুক্তিপণের দাবি, ভাইরাল ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement