Train Viral Video: ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কোচ থেকে চাদর চুরি, ধরা পড়তেই লজ্জায় মুখ লুকালো পরিবার
তাঁদের বিরুদ্ধে বেডরোল চুরির অভিযোগ তোলেন রেলকর্মীরা। এরপর তাঁদের চেপে ধরতেই বেরিয়ে আসে আসল ঘটনা।
নয়াদিল্লিঃ ট্রেনে (Train) চাদর চুরি নতুন ঘটনা নয়। সম্প্রতি এই তালিকায় জুড়ল বন্দে দিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেসের নাম। এবার এসি ফার্স্ট ক্লাস কোচ থেকে চাদর ও তোয়ালে চুরির অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। ব্যাগ খুলোতেই লজ্জায় মুখ লুকালেন ওই পরিবারের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। পরিবারের কাণ্ড দেখে স্তম্ভিত নেটিজেনরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসিতে। ওই কামড়াতেই ভ্রমণ করছিল ওই পরিবার। তাঁদের বিরুদ্ধে বেডরোল চুরির অভিযোগ তোলেন রেলকর্মীরা। এরপর তাঁদের চেপে ধরতেই বেরিয়ে আসে আসল ঘটনা। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধরা পড়তে অভিযুক্তদের সাফাই, "ভুলবশত ব্যাগে ভরে ফেলেছি।"
ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কোচ থেকে চাদর চুরি, ধরা পড়তেই লজ্জায় মুখ লুকালো পরিবার
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement