Fake Police Video: গাড়িতে মদ তুলে পাচার 'নকল' পুলিশ ইন্সপেক্টরের, দেখুন ভিডিয়ো

Fake Police Officer (Photo Credit: X/Screengrab)

পুলিশের (Police) পোশাক পরে পাচার। তাও আবার মদ (Liquor)। শুনতে এবাক লাগলেও বিহারের (Bihar) ছাপরা থেকে এমনই একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে পুলিশের পোশাক পরে মদ পাচার করতে দেখা যায় রবি কিষাণ পরাশর নামে এক ব্যক্তিকে। রবি কিষাণ পরাশর পুলিশের পোশাক সেলাই করে তা নিজের গায়ে চাপায়। এরপর উত্তরপ্রদেশে বালিয়া থেকে বিহারের উদ্দেশে রওনা দেয় সে। রবি কিষাণ পরাশর নামের ওই ব্যক্তিকে পুলিশ পাকড়াও করে। পুলিশ পরিচয় দেওয়া রবি কিষাণ পরাশরকে যখন গাড়ি থেকে নামানো হয়, সেই সময় সেখান থেকে একের পর এক মদের বোতল উদ্ধার করে বিহারের ছাপরা থানা পুলিশ। যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায়। পুলিশ রবি কিষাণ পরাশর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে গত আট মাস আগে। তবে জেল থেকে ছাড়া পাওয়ার পর রব কিষাণ ফের পুলিশের পোশাক পরে নিজেকে সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। নিজেকে সাব ইন্সপেক্টর বলে পরিচয় দিয়ে রবি কিষাণ পরাশর ফের পাচার শুরু করে বলে খবর।

দেখুন জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের মদ পাচার শুরু করে নকল পুলিশ ইন্সপেক্টর...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement