Fact Check: হাতে ৫০ হাজার নগদ থেকে ২ মাসের ওষুধ মজুত, ভাইরাল নির্দেশিকা ভুয়ো বলে উড়িয়ে দিল সরকার

এদিন বিকেল থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটি সরকারের পক্ষ থেকে উপদেশমূলক পোস্ট দাবি করে একটি পোস্ট ভাইরাল হতে দেখা যায়।

PIB Debunks Fake Government Advisory on Precautionary Measures. (Photo Credits:X)

বুধবার দেশের ২৪৪টি জেলায় মক ড্রিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শত্রুপক্ষের হামলা হলে কীভাবে সাবধান থাকতে হবে, বাঁচাতে হবে এমন বেশ কিছু জিনিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনার জন্য হচ্ছে এই মক ড্রিল। মক ড্রিল নিয়ে যুদ্ধের আশঙ্কার মাঝে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো পোস্ট ভাইরাল হয়েছে। এদিন বিকেল থেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটি সরকারের পক্ষ থেকে উপদেশমূলক পোস্ট দাবি করে একটি পোস্ট ভাইরাল হতে দেখা যায়।  পোস্টটি লেখা আছে-সীমান্তে উত্তেজনার জন্য সবাই সতর্ক থাকুন। এরপর সেই পোস্টে লেখা হয়, বাড়িতে বেশ কিছু অতি আবশ্যিক জিনিস মজুত রাখুন, সেগুলি হল-১) হাতে ৫০ হাজার টাকা নগদ রাখুন, ২) গাড়িতে পুরোপুরি জ্বালানি তেল ভরে রাখুন, ৩) অন্তত দু মাসের ওষুধ রেখে দিন, ৪) টর্চ , ছুরি, টেপ রাখুন...

কিন্তু এদিন রাত ৯টা নাগাদ পিআইবি সাফ জানিয়ে দিল, এই পোস্টটি পুরোপুরি ভুয়ো। সরকার এমন ধরনের কোনও উপদেশমূলক বা সর্তকতামূলক নির্দেশ জারি করেনি। আরও পড়ুন- শত্রুপক্ষের হামলার আশঙ্কা? ৭ মে গোটা দেশ জুড়ে মক ড্রিল, বিদ্যুৎ ব্যাহত হবে, স্কুল, ব্যাঙ্ক সব বন্ধ থাকবে? জানুন

ভাইরাল পোস্টটি ভুয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement