Mock Drill 2025: শত্রুপক্ষের হামলার আশঙ্কা? ৭ মে গোটা দেশ জুড়ে মক ড্রিল, বিদ্যুৎ ব্যাহত হবে, স্কুল, ব্যাঙ্ক সব বন্ধ থাকবে? জানুন
ক্র্যাশ ব্ল্যাক আউট বোঝাতে কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। যে জায়গায় যখন মক ড্রিল হবে, সেখানে কিছুটা সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ থাকতে পারে বলে খবর। যদি কখনও পাকিস্তান বা শত্রু পক্ষ আকাশ পথে হামলা চালায়, তাহলে বাঁচার জন্য কীভাবে আলো বন্ধ করে থাকতে হবে, তা দেখানো হবে আগামীকালের মক ড্রিলে।
দিল্লি, ৬ মে: ৭ মে অর্থাৎ বুধবার গোটা দেশ জুড়ে যুদ্ধের আগের মক ড্রিল (Mock Drills) সম্পন্ন হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বুধবার গোটা দেশের ৫০টি জেলায় সম্পন্ন হবে এই মক ড্রিল। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হলে, দেশের সাধারণ মানুষ কীভাবে বাঁচবেন, তার জন্যই শুরু হবে এই মক ড্রিল। ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে নাগরিক সুরক্ষায় মক ড্রিলের আয়োজন করা হয় দেশে। ১৯৭১ সালের পর এবার ফের দেশ জুড়ে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
কীভাবে হবে এই মক ড্রিল...
#WATCH | UP: Civil Defence, Police and local administration rehearse mock drill exercise in Lucknow's Police Lines, following MHA's order for nationwide mock drills on May 7 pic.twitter.com/ipJHVivYZE
— ANI (@ANI) May 6, 2025
পহেলগামে পাক জঙ্গিদের হামলা এবং ২৬ মৃত্যু
গত ২২ এপ্রিল পহেলগামের (Pahalgam Terror Attack) বৈসরণ (Baisaran) ভ্যালিতে হামলা চালায় জঙ্গিরা। পাক জঙ্গিদের (Pakistani Terrorist) হামলায় ২৬ জন নীরিহ পর্যটকের প্রাণ যায়। পহেলগামের ঘটনায় পাকিস্তানি জঙ্গিদের হাত রয়েছে, তা প্রমাণ উঠে এসেছে। এরপর থেকেই পাকিস্তানের উপর কূটনৈতিক প্রহার শুরু করেছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে এবার সেই প্রহার যে সামরিকভাবে হতে চলেছে, তাও কার্যত স্পষ্ট। তাইতো কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোহিমা থেকে কচ্ছ, সর্বত্র মক ড্রিলের প্রস্তুতি সম্পন্ন ভারতের।
মক ড্রিলের জন্য স্কুল, কলেজ, ব্যাঙ্ক কি বন্ধ থাকবে?
৭ মে যখন ,সিকিউরিটি ড্রিল বা মক ড্রিল সম্পন্ন হবে, সেই সময় স্কুল, কলেজ, ব্যাঙ্ক কিছু বন্ধ থাকবে না। সবকিছু স্বাভাবিকভাবে চলবে। মানুষের স্বাভাবিক জীবনের ছন্দে যাতে কোনওভাবে বাধা না পড়ে এবং মক ড্রিল সম্পন্ন করা যায়, সেই প্রচেষ্টাই করা হয়েছে কেন্দ্রের তরফে।
বিদ্যুৎ পরিষেবা কি বন্ধ থাকবে?
ক্র্যাশ ব্ল্যাক আউট বোঝাতে কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। যে জায়গায় যখন মক ড্রিল হবে, সেখানে কিছুটা সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ থাকতে পারে বলে খবর। যদি কখনও পাকিস্তান বা শত্রু পক্ষ আকাশ পথে হামলা চালায়, তাহলে বাঁচার জন্য কীভাবে আলো বন্ধ করে থাকতে হবে, তা দেখানো হবে আগামীকালের মক ড্রিলে। আলো দেখে যাতে কোনওভাবে শত্রু পক্ষের বিমান বোমা ফেলতে না পারে, তার জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হয় যুদ্ধের সময়। সেই পদ্ধতিকে অনুসরণ করেই এবার দেশের যে প্রান্তে মক ড্রিল হবে, সেখানে আলো কিছুক্ষণের জন্য বন্ধ থাকতে পারে বলে খবর।
মক ড্রিলে কী কী হবে?
এয়ার সাইরেন বাজবে। যা শুনে সাধারণ মানুষকে ততক্ষণাৎ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকোতে হবে।
ভারতীয় বায়ুসেনার তরফে যখন রেডিয়ো বার্তা দেওয়া হবে, তা ভাল করে শুনতে হবে।
আকাশ পথে হামলা হলে সাধারণ মানুষ কীভাবে নিজেদের রক্ষা করবেন, তা শেখানো হবে এই মক ড্রিলে।
মক ড্রিলে দেখানো হবে, দেশের গুরুত্বপূর্ণ প্ল্যাটগুলিকে কীভাবে ঢেকে দেওয়া হবে যাতে শত্রুপক্ষের বিমান কোনও ধরনের হামলা চালাতে না পারে, তার জন্য।
হামলা হলে ততক্ষণাৎ যাতে মানুষ নিরাপদ জায়গায় সরে যেতে পারেন, তার প্রশিক্ষণ দেওয়া হবে।
হামলার আগে কীভাবে মানুষকে বাঙ্কারে আশ্রয় নিতে হবে, সেই প্রশিক্ষণও দেওয়া হবে এই মক ড্রিলে।
কারা থাকবে এই মক ড্রিলে?
এনসিসি, এনএস, পড়ুয়া, স্থানীয় পুলিশ-সহ একাধিক সংস্থা এই মক ড্রিলে অংশ নেবে।
মানুষকে কি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে?
সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই মক ড্রিল। তবে এই মক ড্রিলের জন্য চিন্তার কোনও কারণে নেই। এটি একটি নিয়মমাফিক কার্যকলাপ বলেই মনে করা হয়।
মোবাইল কমিউনিকেশন কি ব্যাহত হবে?
কোনও ধরনের যোগাযোগ ব্যাহত হবে না। মোবাইলের কমিউনিকেশন অ্যাহত থাকবে। যদি কোনও ধরনের যোগাযোগ ব্যাহত হয়, তাহলে আগে থেকেই তা জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 08:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

