Factory Fire: মঙ্গল রাতে সেলোটেপ কারখানায় আগুন, গুরুতর জখম বহু, দেখুন ভিডিয়ো

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা।

কর্ণাটকের কারখানায় আগুন (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ মঙ্গল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। আগুন লাগল কর্ণাটকের (Karnataka) বেলাগাভির 'স্নেহাম' নামে একটি সেলোটেপের কারখানায়। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের (Fire Service) বিশাল বাহিনী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আরও দু'জন আহত হয়েছেন। একজন পুড়ে গিয়েছেন বলে খবর। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement