Jaipur Shocker: চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বৃদ্ধার গলার সোনার চেইন নিয়ে চম্পট দুষ্কৃতীদের

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে গলার চেইন ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে জয়পুরে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের এক জৈন মন্দিরে গিয়েছিলেন শান্তিনগর এলাকার এক ৬৫ বছরের বৃদ্ধা রাত টা নাগাদ বাড়ি থেকে ২০০ মিটার দূরে দুষ্কৃতীদের পাল্লায় পড়েন তিনি তাঁর বিবরণ অনুযায়ী, মোটর সাইকেলে চেপে দুই যুবক তাঁর পিছু নেয় এরপর রাস্তার একটি ফাঁকা জায়গায় মোটরসাইকেল থেকে নেমে এসে তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় এরপর তাঁর গলা থেকে সোনার চেইন টেনে নিয়ে চম্পট দেয় তাঁরা টাল সামলাতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়েন বৃদ্ধা স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বৃদ্ধার গলার সোনার চেইন নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement