Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালকে ED-র তলব, আবগারি মামলায় বৃহস্পতিবারের মধ্যে হাজিরার নির্দেশ

আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি।

Photo Credits: ANI

আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেজরিওয়ালকে নোটিশ পাঠিয়ে আগামী ২ নভেম্বর, বৃহস্পতিবারের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিল। এই দুর্নীতি মামলায় দশ মাসের বেশী সময় ধরে জেলে আছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালতের ভর্ৎসনায় পড়ার পর তদন্তে গতি বাড়িয়েছে ইডি।

সুপ্রিম কোর্ট তদন্ত সংস্থাগুলিকে ছয় থেকে আট মাসের মধ্যে এই মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে।

দেখুন এক্স

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement