Japan Earthquake: জাপানে ফের বড় মাপের ভয়াবহ ভূমিকম্প, ৬.৫ মাত্রার কম্পনে বোনিন দ্বীপপুঞ্জে

বছরের প্রথম দিনে জাপানের ভয়াবহ ভূমিকম্প দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। সেদিন ইশিকাওয়া প্রদেশে ৭.৫ মাত্রা ভূমিকম্প এসে সব কিছু ধুলিসাত করে দিয়েছিল। তাসের ঘরের মত ভেঙে পড়েছিল সেখানকার বহু ঘরবাড়ি।

Representational Image

বছরের প্রথম দিনে জাপানের ভয়াবহ ভূমিকম্প দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। সেদিন ইশিকাওয়া প্রদেশে ৭.৫ মাত্রা ভূমিকম্প এসে সব কিছু ধুলিসাত করে দিয়েছিল। তাসের ঘরের মত ভেঙে পড়েছিল সেখানকার বহু ঘরবাড়ি। সেই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড়শোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এখনও ভূমিকম্পের ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়াতে পারেনি ইশিকাওয়া। তারই মধ্যে আরও একবার কেঁপে উঠল জাপান।

এবার বোনিন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্পে টালমাটাল হল গোটা এলাকা। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement