Earthquake: সপ্তাহের শুরুতে সাতসকালে ভূমিকম্প, তুরস্কে ৫ মাত্রার, মেঘালয়ে ৪

সপ্তাহের শুরুটা ভূমিকম্পের খবর দিয়ে হল। তুরস্ক-ইরান সীমান্তে হওয়া ভূমিকম্পে কাঁপল সীমান্তবর্তী বেশ কিছু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

EARTH QUAKE. (Photo Credits: Twitter)

সপ্তাহের শুরুটা ভূমিকম্পের খবর দিয়ে হল। তুরস্ক-ইরান সীমান্তে হওয়া ভূমিকম্পে কাঁপল সীমান্তবর্তী বেশ কিছু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। অন্যদিকে, উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়বাসী সকালে উঠেই ভূমিকম্প টের পেলেন। মেঘালয়ের টুরাতে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৪। কিন্তু রিখটার স্কেল অনুযায়ী মৃদু ভূমিকম্প হলেও সোশ্যাল মিডিয়ায় মেঘালয়বাসীর পোস্ট দেখে মনে হল তারা তীব্রতা ভালই পেয়েছেন।

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টুইটারে লিখলেন, তাঁর ঘুম ভাঙল বিকট আওয়াজে। আরও বেশ কয়েকজন মেঘালয়বাসী লিখলেন ভূমিকম্পের তীব্রতা ভালই ছিল। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের টুরার পূর্ব-উত্তর পশ্চিমে ৪৩ কিলোমিটার দূরে।

দেখুন টুইট

তুরস্কের ভূমিকম্প

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement