Maharashtra: গড়চিরোলিতে যৌথ অভিযানের মাঝে আত্মসমর্পণ করল একাধিক মাওবাদী, জারি রয়েছে অভিযান

ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের জঙ্গল এলাকায় এখনও চলছে মাওবাদী নিকেশ অভিযান। এরমধ্যেই গড়চিরোলিতে তল্লাশি অভিযান শুরুর আগে আত্মসমর্পণ করল দুই মহিলা মাওবাদী।

ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের (Maharashtra) জঙ্গল এলাকায় এখনও চলছে মাওবাদী নিকেশ অভিযান। এরমধ্যেই মহারাষ্ট্রের গড়চিরোলিতে (Gadchiroli) তল্লাশি অভিযান শুরুর আগে আত্মসমর্পণ করল দুই মহিলা মাওবাদী সহ মোট তিনজন। জানা যাচ্ছে সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনী ট্যাকটিক্যাল কাউন্টার-অফেন্সিভ ক্যাম্পেইন শুরু করেছিল। সেই সময়ই তিনজন মাওবাদী থানায় আসে। তাঁদের থেকে একাধিক নথিপত্র, অস্ত্র উদ্ধার হয়েছে। যদিও যৌথ বাহিনী এখনও ওই এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement