Vaishali Bridge: প্রবল ঝড়ের জেরে বিহারে ভেসে গেল অস্থায়ী সেতু, ঘটনাস্থলের ভিডিয়ো
প্রবল ঝড়ের জেরে ভেসে গেল গঙ্গা নদীর উপর থাকা একটি অস্থায়ী সেতুর একাংশ। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়।
প্রবল ঝড়ের (strong winds) জেরে ভেসে গেল (washed away) গঙ্গা নদীর (Ganga river) উপর থাকা একটি অস্থায়ী সেতুর (temporary bridge) একাংশ। বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বৈশালী (Vaishali) জেলায়। অস্থায়ী এই সেতুটি রাঘোপুরের (Raghopur) সঙ্গে বৈশালী জেলার সদর দফতরের সঙ্গে যোগাযোগ রক্ষার করার মাধ্যম ছিল। ফলে সমস্যায় পড়েছেন অনেক মানুষ।
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে ঘটনাস্থলের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রচুর মানুষ অস্থায়ী সেতুর ভেসে যাওয়া অংশের দুই প্রান্তে বাইক ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কীভাবে বাকি অংশটি পেরিয়ে যাবেন তা নিয়ে আলোচনা চলছে। প্রশাসনও কীভাবে এই সমস্যার সমাধান করবেন তা নিয়ে পরিকল্পনা করছে। আরও পড়ুন: Water Supply Cut: দেরীতে বর্ষার কারণে জলসংকট, ১০ শতাংশ জলের সাপ্লাই বন্ধ করতে চলেছে বিএমসি
দেখুন ভিডিয়ো: