Pune Flood: টানা বৃষ্টিতে জলমগ্ন পুনে, ব্যাহত যান চলাচল, জল কমাতে তৎপর প্রশাসন

বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি পুনে শহরে। রবিবার সকাল থেকেই কোমর পর্যন্ত জল শহরের বিভিন্ন প্রান্তে।

বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি পুনে (Pune) শহরে। রবিবার সকাল থেকেই কোমর পর্যন্ত জল শহরের বিভিন্ন প্রান্তে। আর এই জলমগ্ন পরিস্থিতিতে ছুটির দিনে সকালেও যানজট দেখা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়। নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা হওয়ার কারণে শহরবাসীর বাড়ি দোকানে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তায় নেমেছে পুরকর্মীরা। আর সেই কারণে বেলা গড়াতেই বেশ কয়েকটি জায়গায় জলস্তর কমে গিয়েছে। তবে অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি স্বাভাবিক নেই একাধিক জায়গায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement