Noida: রবিবারের সন্ধ্যায় ভরা শপিং মলে চলল গুলি, গ্রেফতার ৩ মদ্যপ ব্যক্তি
সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
নয়াদিল্লিঃ রবিবার সন্ধ্যায় ভিড়ে থিকথিক করছে শপিং মল(Shopping Mall)। কেনাকাটা(Shopping),খাওয়া-দাওয়ায় ব্যস্ত সকলে। এমন সময় মলের পার্কিং-এ হুলুস্থুলু কাণ্ড। তিন ব্যাক্তির মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি চলতে চলতে আচমকা গুলি(Fire) চালায় তাদের মধ্যে একজন। গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায় গোটা মলে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডার(Noida) 'গার্ডেনস গ্যালারিয়া(Gardens Galleria )' মলে। ওই মলেরই একটি রেস্তোরাঁয় বসে আকণ্ঠ মদ্যপান করে ওই তিন ব্যাক্তি। সেখান থেকেই নিজেদের মধ্যে বচসায় জড়ায় তারা। এরপর বাড়ি ফেরার সময় পার্কিং-এ আচমকা একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। এরপরই ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কোথা থেকে বন্দুক পেল তারা তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবারের সন্ধ্যায় ভরা মলে চলল গুলি