Drunk Man Drives Auto On Railway Tracks: অটো নিয়ে রেললাইনের উপর উঠে পড়লেন চালক, মদ্যপ ব্যক্তির কাণ্ডে শোরগোল, কী হল তারপর?
ট্র্যাকের উপর দিয়ে অটো চালাতে শুরু করেন তিনি। এমন সময়ে পাশের ট্র্যাকে একটি ট্রেন ঢোকে।
রেললাইনের উপর দিয়ে অটো চালাচ্ছেন চালক। দুর্ঘটনার পরোয়া না করেই অটো নিয়ে ট্র্যাকের উপর উঠে পড়েন চালক। সামনে কিংবা পিছন থেকে ট্রেন চলে এলে ঘটে যেতে পারত বড়সড় রেল দুর্ঘটনা। বিহারের (Bihar) সীতামারহিতে মদ্যপ অটো চালকের কাণ্ডে হতবাক স্থানীয়রা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মাতাল অবস্থায় ওই অটো চালক হঠাৎ মেহসৌল রেলক্রসিংয়ের কাছে রেললাইনে অটো নিয়ে উঠে পড়েন। ট্র্যাকের উপর দিয়ে অটো চালাতে শুরু করেন তিনি। এমন সময়ে পাশের ট্র্যাকে একটি ট্রেন ঢোকে। মদ্যপ অটো চালকের কাণ্ড ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা ছুটে গিয়ে ওই ব্যক্তি এবং তাঁর অটো ট্র্যাক থেকে সরিয়ে আনেন।
মদ্যপ অটো চালকের কাণ্ড দেখুন
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement
Advertisement