Monkeys Death in Mathura: মথুরায় ডজন খানেক বাঁদরের রহস্যজনক মৃত্যু, যত্রতত্র পড়ে দেহ, বিদেশি সাধুর যোগ

এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাঁদরের দেহ। মা-সন্তান মরেছে সবাই। সোমবার গোবর্ধন এলাকায় বাঁদরের এমন মৃত্যুলীলা দেখে স্তম্ভিত স্থানীয়রা।

Dozens of Monkeys Death in Mathura (Photo Credits: X)

Dozens of Monkeys Death in Mathura: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায় গোবর্ধন এলাকায় এক ডজনেরও বেশি বাঁদরের রহস্যজনক মৃত্যু। এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাঁদরের দেহ। মা-সন্তান মরেছে সবাই। সোমবার গোবর্ধন এলাকায় বাঁদরের এমন মৃত্যুলীলা দেখে স্তম্ভিত স্থানীয়রা। পুলিশের কাছে খবর দেন তাঁরা। পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞসাবাদ শুরু করে। এলাকাবাসীরা পুলিশকে জানিয়েছেন, এক বিদেশী সাধু বাবাকে প্রায়শই ওই এলাকায় এসে এয়ার গান দিয়ে বাঁদর তাড়াতে দেখেছেন তাঁরা। ওই সাধু বাবাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাঁদরের রহস্যজনক মৃত্যুর সঙ্গে ওই বিদেশি সাধুর কোন যোগ রয়েছে কিনা খোঁজার চেষ্টা করছে পুলিশ। বাঁদরের দেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

যত্রতত্র পড়ে বাঁদরের মৃতদেহঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement