Dog Beaten By Woman Video: দু হাত দিয়ে তুলে পোষ্যকে আছাড় মহিলার, কুকুরের উপর নির্মম অত্যাচারের ভিডিয়ো দেখে ক্ষোভ

Dog Beaten By Woman (Photo Credit: X/Screengrab)

দু হাত দিয়ে তুলে আছাড় মারছে। যে পোষ্যকে অনেকে পরম স্নেহে লালন করেন, এবার তার উপরই নির্মম অত্যাচার করতে দেখা গেল এক মহিলাকে। অত্যাচার বললেও ভুল হয় এক্ষেত্রে। নিজের পোষ্য কুকুরকে (Pet Dog) দু হাতে তুলে নিয়ে উপর থেকে আছাড় মারতে দেখা যায় এক মহিলাকে। শুনতে অবাক লাগলেও নয়ডার (Noida) একটি অভিজাত আবাসনে এই ছবি দেখা যায়। ওই আবাসনের উলটো দিকে থাকা এক ব্যক্তি, মহিলার নারকীয় কীর্তির ভিডিয়ো রেকর্ড করেন। এরপর তিনি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে পোষ্য কুকুরকে আছাড় মারতে দেখা যায় ওই মহিলাকে। নিজের ভিডিয়ো ট্যুইটের সময় ওই ব্যক্তি তা উত্তরপ্রদেশ (UP Police) পুলিশকেও ট্যাগ করেন। পাশাপাশি ওই কুকুরটিকে যদি কেউ সাহায্য করতে পারেন বলেও আবেদন জানান তিনি।

দেখুন পোষ্যযর উপর কীভাবে অত্যাচার করছেন ওই মহিলা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement