Dog Attacks Woman Video: এক ঝাঁক কুকুরের হামলা, রাস্তায় ফেলে মহিলাকে 'ছিঁড়ে খাওয়ার' উপক্রম, ভয়াবহ ভিডিয়ো

Representational Image (Photo Credits: Pixabay)

এবার একটি ভয়াবহ ভিডিয়ো (Video) সামনে এল হরিদ্বার (Haridwar) থেকে। যেখানে এক মহিলাকে কার্যত ছিঁড়ে খাওয়ার মত অবস্থায় নিয়ে গেল রাস্তার কুকুরের (Dog) একটি দল। হরিদ্বারের শেখ ওয়ালি গলিতে এক মহিলা যখন হেঁচটে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে তাঁর উপর হামলা চালায় এক ঝাঁক কুকুর। ওই মহিলাকে কোনওরকম পালানোর রাস্তা না দিয়ে তাঁর উপর একের পর এক কুকুর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। সংশ্লিষ্ট মহিলা হাত দিয়ে কুকুরের দলটিকে সরানোর চেষ্টা করেন কিন্তু তিনি পারেননি। উলটে একের পর এক কুকুরের আক্রমণে অসহায় হয়ে পড়েন ওই মহিলা। কোনওক্রমে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও সমর্থ হননি। ভয়ের চোটে ওই মহিলা রাস্তার উপর পড়ে যান। সেই সঙ্গে চিৎকার শুরু করেন। মহিলার চিৎকার শুনে একটি ঘর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন এবং তাঁর জীবন বাঁচান। এরপর আশপাশের লোকজন ছুটে যান এবং ওই  মহিলাকে রক্ষা করেন।

মহিলার উপর কুকুরের দলের হামলা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement