Video: সোসাইটির লিফটে খুদেকে কামড়ে দিল পোষ্য কুকুর, ফিরেও দেখল না মালকিন (দেখুন ভিডিও)

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। একটি আবাসনের লিফটের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর পোষা কুকুর নিয়ে লিফটে উঠেছেন এবং সেখানে আগে থেকেই একটি বাচ্চা দাঁড়িয়ে ছিল। হঠাৎই ওই পোষা কুকুরটি বাচ্চাটির পায়ে কামড়ে দেয়।

Video Screen Grab

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। একটি আবাসনের লিফটের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর পোষা কুকুর নিয়ে লিফটে উঠেছেন এবং সেখানে আগে থেকেই একটি বাচ্চা দাঁড়িয়ে ছিল। হঠাৎই ওই পোষা কুকুরটি বাচ্চাটির পায়ে কামড়ে দেয় (Dog Bites Small Kid in Society’s Lift)। বাচ্চাটি যন্ত্রণায় ছটফট করলেও ওই কুকুরটির মালিক তার দিকে ফিরেও তাকাননি। যখন নিজের ফ্লোর চলে এলে লিফট থেকে তিনি যেই বেরিয়ে যাচ্ছেন,  তখন আবার কুকুরটি বাচ্চটিকে কামড়ে দেয়, তবুও নির্বিকারভাবে চলে গেলেন ওই মহিলা। তার কিছুক্ষণ পরে এক ব্যক্তি লিফটে ঢুকলে তাঁকে সমস্তটা খুলে বলে ওই বাচ্চাটি। আক্রান্ত বালকের বাবা-মা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে।

 

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement