Doda Encounter: ডোডায় সেনা-জঙ্গি লড়াই, শহিদ গ্রুপ ক্যাপ্টেন সহ চার ভারতীয় জওয়ান
এরপরই গভীর জঙ্গলের ভিতর গা ঢাকা দেয় জঙ্গিরা। তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা। পাল্টা গুলি ছোড়ে সন্ত্রাসবাদীরা।
নয়াদিল্লিঃ ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) ডোডায় (Doda) সেন-জঙ্গির গুলির লড়াই। শহিদ ৪ জওয়ান (Army)। মঙ্গলবার ভোরে জম্মু-কাশ্মীরের ডোডা (Doda) জেলার দেশা জঙ্গলে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় বলে খবর। সোমবার সন্ধ্যায় ডোডা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের উরারবাগীতে যৌথ অভিযান শুরু হয়। এরপরই গভীর জঙ্গলের ভিতর গা ঢাকা দেয় জঙ্গিরা। তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনা। পাল্টা গুলি ছোড়ে সন্ত্রাসবাদীরা। রাত ৯ টা নাগাদ ফের শুরু হয় এনকাউন্টার। আর এতেই আহত হন গ্রুপ ক্যাপ্টেন সহ চার সেনা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে চার সেনা জওয়ানের। আর এক সেনা জওয়ানের অবস্থা আশঙ্কাজনক।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement