Lakhimpur Kheri violence: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অভিযুক্তের বাবা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের অপসারণ চাইলেন রাহুল গান্ধীরা
উত্তরপ্রদেশের লখিমপুরে খেরি (Lakhimpur Kheri )-তে বিক্ষোভরত কৃষকদের (Farmers) উপর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) র গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় রাষ্ট্রপতির দ্বারস্থ হল কংগ্রেস। বুধবার, এই কাণ্ডে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী (Rahul Gandhi) র নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরি (Lakhimpur Kheri )-তে বিক্ষোভরত কৃষকদের (Farmers) উপর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) র গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় রাষ্ট্রপতির দ্বারস্থ হল কংগ্রেস। বুধবার, এই কাণ্ডে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী (Rahul Gandhi) র নেতৃত্বে কংগ্রেস প্রতিনিধি দল।
রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে বেরিয়ে এসে রাহুল গান্ধী জানান, তাঁরা রামনাথ কোবিন্দের কাছে দাবি জানিয়েছেন অভিযুক্তর বাবা যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁকে পদ থেকে না সরালে কোনওভাবেই স্বচ্ছ তদন্ত সম্ভব নয়। পাশাপাশি রাহুল বলেন, তাঁরা সুপ্রিম কোর্টের দুই বিচারপতির অধীনে এই কাণ্ডের নিরপেক্ষ তদন্ত চান। আরও পড়ুন:
অষ্টমীতে বাংলাতে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেখুন টুইট