Vaishno Devi Temple: চৈত্র নবরাত্রীতে দর্শনার্থীদের ভিড় বৈষ্ণব দেবীর মন্দিরে

আজ থেকে শুরু চৈত্র নবরাত্রি। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এই নবরাত্রিতে দেবী দূর্গার বিভিন্ন রূপ পূজিত হয়। আর সেই কারণেই নবরাত্রির প্রথম দিনে জম্মুর কাটরাতে বৈষ্ণব দেবীর মন্দিরে (Vaishno Devi Temple) ভক্তের সমাগম মঙ্গলবার ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এদিন ভক্তরা ভিড় করেছিলেন এই বিখ্যাত মন্দিরে। এই নবরাত্রির শেষদিনের একটি বিশেষ মাহাত্ম্য আছে। নবমীর দিন জন্মগ্রহণ করেছিলেন দশরথপুত্র রাম। তাই ওইদিনটি দেশজুড়ে রামনবমী হিসেবে পালিত হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement