MahaKumbh Mela 2025: প্রজাতন্ত্র দিবসে মিহাকুম্ভে উপচে পড়া ভিড়, অমৃত স্নানে অংশ নিল ১২ কোটি পুণ্যার্থী

আজ বিশেষভাবে বাড়ানো হয়েছে নিরাপত্তা।। চারিদিকে চলছে টহলদারি।

মহাকুম্ভে ভক্ত সমাগম (ছবিঃANI)

নয়াদিল্লিঃ চলছে মহাকুম্ভ মেলা(MahaKumbh Mela 2025)। ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রয়াগরাজে(Prayagraj) শুরু হয়েছে এই মেলা। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরত্রির দিন পর্যন্ত। প্রতি ৩ বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হলেও মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় প্রতি ১২ বছর অন্তর। আর এ বার ১২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। প্রথম দিন থেকেই প্রয়াগরাজে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। ত্রিবেণী সঙ্গমে চলছে অমৃত স্নান। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রয়াগরাজে অমৃত স্নানে অংশ নিয়েছেন ১০.২১ কোটি ভক্ত। আজ, প্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই মহাকুম্ভে উপচে পড়া ভিড়। দলে দলে অমৃত স্নানে অংশ নিচ্ছেন পুণ্যার্থীরা। আজ বিশেষভাবে বাড়ানো হয়েছে নিরাপত্তা।। চারিদিকে চলছে টহলদারি।

:প্রজাতন্ত্র দিবসে মিহাকুম্ভে উপচে পড়া ভিড়

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement