Manish Sisodia: জামিনের আবেদন খারিজ! আগামী শুনানি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ মণীষ সিসোদিয়াকে

আবগারী দৃুর্নীতি মামলায় (Excise Policy Case) এখনই স্বস্তি পাচ্ছেন না দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীষ সিসোদিয়া (Manish Sisodia)। আগামী ৬ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিল দিল্লির রউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)। সম্প্রতি তিনি জামিনের আবেদন জানিয়েছিলেনে আদালতে। মঙ্গলবার তা খারিজ হয়ে যায়। এই মামলার আগামী শুনানির দিন ৬ এপ্রিল। ততদিন পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিল আদালত। এদিকে, আবগারী দুর্নীতি মামলায় আগামী কয়েকদিনের মধ্য়ে গ্রেফতার হতে পারে কোনও এক হেভিওয়েট ব্যক্তিত্ব। আর তাই সিসোদিয়াকে এখনই ছাড়া যাবে না বলে আদালতে জামিনের পাল্টা আবেদন করেছিলেন ইডি আধিকারিকরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement