Delhi Metro Masturbation: দিল্লি মেট্রোতে হস্তমৈথুনের ঘটনা, অজ্ঞাতপরিচয়কে ধরতে জনসাধারণের সাহায্য চেয়ে টুইট ডিসিপির (দেখুন সেই টুইট)

ভাইরাল ভিডিওতে দিল্লি মেট্রোর সিটে বসে হস্তমৈথুনরত অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে খুঁজে বের করতে দিল্লী মেট্রোর ডিসিপি জনসাধারণের সাহায্য চেয়েছেন।

Delhi Metro Masturbation:

বিতর্ক যেন পিছু ছাড়ছে না দিল্লি মেট্রোর। অতীতে কখনও স্বপ্ন বসনাদের জন্য, আবার কখনও প্রকাশ্যে চুম্বন দৃশ্যের জন্য দিল্লি মেট্রো শিরোনামে এসেছে। কিছুদিন আগেই দিল্লি মেট্রোয় ঘটেছে হস্তমৈথুনের ঘটনা! আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল মেট্রোতে। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও সামনে আসতেই অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে।  ভাইরাল ভিডিওতে দিল্লি মেট্রোর সিটে বসে হস্তমৈথুনরত অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে খুঁজে বের করতে দিল্লী মেট্রোর ডিসিপি জনসাধারণের সাহায্য চেয়েছেন। তিনি টুইট করে বলেছেন-

"এই লোকটি দিল্লি মেট্রোতে অশ্লীল কাজ করছিল এবং  এফ আই আর নং-০২/২৩ পি এস আই জি আই এ অনুসারে (FIR NO.02/23 PS IGIA) তার খোঁজ চলছে। কেও যদি তার পরিচয় জানেন তাহলে দয়া করে এসএইচও আইজিআইএ মেট্রোকে 8750871326 বা 1511 (কন্ট্রোল রুম) বা 112 (পুলিশ হেল্পলাইন) এ জানান। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।দিল্লি পুলিশকে সাহায্য করুন, ধন্যবাদ"

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement