Delhi Video: বিমানবন্দরে মানবিক মুখ, CPR দিয়ে বৃদ্ধের প্রাণ বাঁচালেন চিকিৎসক, দেখুন ভিডিয়ো
দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) সিপিআর (CPR) দিয়ে এক বৃদ্ধের জীবন রক্ষা করলেন চিকিৎসক। বিমানবন্দরে হাজির হওয়া বৃদ্ধ যখন মেঝেতে লুটিয়ে পড়েন, সেই তাঁর প্রাণ বাঁচাতে এগিয়ে যান মহিলা চিকিৎসক (Doctor)। বার বার সিপিআর দিয়ে ওই বৃদ্ধের প্রাণ রক্ষা করেন মহিলা চিকিৎসক। কোনওক্রমে ওই বৃদ্ধের শ্বাস, প্রশ্বাস পড়তে শুরু করলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দিল্লি বিমানবন্দরের টার্মিনাল টু থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এলে, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। প্রসঙ্গত গত বছর ব্রিটেন থেকে দিল্লিগামী একটি বিমানে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে, তাঁর প্রাণ রক্ষা করেন এক ভারতীয় চিকিৎসক। এবারও বিমানবন্দরে এক মহিলা চিকিৎসককে দেখা যায় প্রাণপন চেষ্টা করে ওই বৃদ্ধের প্রাণ রক্ষা করতে।
দেখুন ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Israel-Iran War: ইরানও গুঁড়িয়ে দেবে ইজরায়েল? তেহরানের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি তবরিজ় বিমানবন্দরে হামলা নেতানিয়াহুর
Advertisement
Advertisement
Advertisement