Delhi : দিল্লিতে ১ কোটি টাকার আফিম সহ গ্রেফতার ২

গ্রেফতার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দিল্লি পুলিশের স্পেশাল সেলের তল্লশিতে বাজেয়াপ্ত করা হল ১ কোটি টাকার আফিম। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

পুলিশের পক্ষ থেকে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হল সিয়ারাম এবং দীনেশ। দুজনেই উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা বলে জানা গেছে। বিগত পাঁচ বছর ধরে তারা এই মাদক পাচার করত বলে জানা গেছে। এবং বিগত ১ বছর ধরে তারা মোট ১০০ কেজি আফিম দিল্লি এবং তার আশেপাশের এলাকাতে পাঠিয়েছেন বলে জানিয়েছে অভিযুক্তরা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement