New Delhi Station Stampede: দিল্লিতে পদপিষ্টের ঘটনায় ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা নীতীশ কুমারের

নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় হত ১৮ জনের বেশীরভাগই বিহারের বাসিন্দা। দিল্লি স্টেশনে পদপিষ্ট নিয়ে তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বার্তার দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।

Nitish Kumar (Photo Credit: ANI/Twitter)

নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় হত ১৮ জনের বেশীরভাগই বিহারের বাসিন্দা। দিল্লি স্টেশনে পদপিষ্ট নিয়ে তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বার্তার দিকে তাকিয়ে ছিলেন অনেকেই। কোনওরকম প্রশাসনিক অব্যবস্থার কথা না বলে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারে দিল্লিতে পদপিষ্টে ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে দিল্লি স্টেশনে পদপিষ্ট কাণ্ডে নিহতদের পরিবার পিছু ১৮ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এক্স প্ল্যাটফর্মে শোকবার্তায় নীতীশ কুমার লিখলেন, ভগবান নিহতদের পরিবারের সদস্যদের শোক সামলে নেওয়ার শক্তি দিন। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা নীতীশ করেছেন।

ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement