Delhi Shocking: ২০ টাকার জাল কয়েন তৈরির কারখানা ফাঁস দিল্লিতে, দিল্লি পুলিশের জালে দুই অভিযুক্ত

বেআইনি কার্যকলাপের জন্য সর্বেশ যাদব এবং আকাশ রাঠোর নামে দুই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা জানায়, ইউটিউবে একটি ভিডিও দেখে তারা এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল।

Fake Coin in Delhi Photo Credit: Twitter@SachinGuptaUP

দিল্লির বুকে  ২০ টাকার জাল কয়েন তৈরির একটি কারখানা ফাঁস করেছে দিল্লি পুলিশ। বেআইনি কার্যকলাপের জন্য সর্বেশ যাদব এবং আকাশ রাঠোর নামে দুই অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা জানায়, ইউটিউবে একটি ভিডিও দেখে তারা এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর শাহদারায় একটি কারখানা খুলে ২০ টাকার জাল কয়েন তৈরি শুরু করেন। এই চক্রটি এখনো পর্যন্ত ২০ লক্ষ টাকা মূল্যের জাল কয়েন বাজারে লেনদেন করেছে বলে খোঁজ পেয়েছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement