Delhi Shocker: পরিত্যক্ত কাঠের বাক্স থেকে উদ্ধার দুই শিশুর মৃতদেহ, দিল্লির জামিয়া নগরের ঘটনা

গত ৫ই জুন থেকে নিখোঁজ ছিল বছর ৭ ও ৮ এর দুই শিশু। অবশেষে তাদের মৃতদেহ উদ্ধার করা গেল দুটি পরিত্যক্ত কাঠের বাক্স থেকে। ঘটনাটি ঘটেছে দিল্লির জামিয়া নগরে।

Bodies of two children found in a wooden box Photo Credit: Twitter@ANI

গত ৫ই জুন থেকে নিখোঁজ ছিল বছর ৭ ও ৮ এর দুই শিশু। অবশেষে তাদের মৃতদেহ উদ্ধার করা গেল দুটি পরিত্যক্ত কাঠের বাক্স থেকে। ঘটনাটি ঘটেছে দিল্লির জামিয়া নগরে। ৬ই জুন জামিয়া নগরের থানায় এফ ২ জোগা বাই এক্সটেনশন(house No F2 Joga Bai extension) থেকে  দুটি শিশুর মৃতদেহ আবিষ্কারের বিষয়ে একটি ফোন আসে।পুলিশ তদন্তে নেমে সেখানকার একটি পুরনো কাঠের বাক্সে দুই শিশুর লাশ খুঁজে পায়।  জানা গেছে মৃতরা তাদের বাবা-মায়ের সাথে এই বাড়িতেই থাকতেন, তাদের বাবা বলবীর এই এপার্ট্মেন্টের গার্ডের কাজ করতেন।

তদন্তে জানা গেছে যে মৃত দুই শিশু তাদের বাবা-মায়ের সাথে বিকেল ৩টায় দুপুরের খাবার খেয়েছিল, এরপরেই বিকেল সাড়ে ৩টার পর থেকে তারা  নিখোঁজ হয়। বাবা-মা এবং অন্যান্য শিশুরা তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং পরে তাদের ওই কাঠের বাক্সে খুঁজে পায়। দিল্লি পুলিশের তদন্তকারী দল ও ফরেন্সিক  নিশ্চিত করেছে যে মৃতদেহগুলিতে কোনও আঘাত নেই এবং এটি একটি  দুর্ঘটনাজনিত শ্বাসরোধের ঘটনা বলেই মনে করা হচ্ছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement