Delhi: দিল্লির রামলীলা ময়দানে মহাপঞ্চায়েত কৃষকদের, মোতায়েন ২ হাজার নিরাপত্তারক্ষী

ঋণ, বিদ্যুতের বিল মকুব সহ নানান ইস্যুতে নিজেদের বক্তব্য রাখতে আজ রামলীলা ময়দানে একত্রিত হচ্ছেন কৃষকরা

Photo Credit ANI

বিভিন্ন ইস্যুতে নিজেদের দাবি জানাতে আজ দিল্লির রামলীলা ময়দানে একত্রিত হতে চলেছেন কৃষকরা। এমএসপি র ওপর সরকারের পক্ষ থেকে  আশ্বাস পেতে এই কিষাণ মহাপঞ্চায়েতের ডাক কৃষক সংগঠনগুলির।

এর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এমএসপি নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে তা বিলুপ্ত করার আবেদন জানানো হবে কৃষক সংগঠনের তরফে। এছাড়া পেনশনের দাবি, ঋণ মকুব,  বিদ্যুৎতের বিল মকুব নিয়েও আবেদন জানানো হবে এই মহাপঞ্চায়েতের তরফে।

রামলীলা ময়দানে এই মহাপঞ্চায়েতে ২০০০ পুলিশ কর্মীকে নিযুক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে সোমবার পৌছবেন দিল্লির এই ময়দানে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement