Delhi: রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদ, অগ্নিপথের বিরোধিতায় ভারত বনধের জেরে কড়া নিরাপত্তার মোড়কে দিল্লি

Delhi (Photo Credit: ANI/Twitter)

ন্যাশনাল হেরল্ড মামলায় ফের ইডির দফতরে হাজির হবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ নিয়ে চতুর্থ দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজির হবেন কংগ্রেস সাংসদ। ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুল গান্ধীর ইডির (ED) দফতরে হাজিরার বিরোধিতা আজ ফের পথে নামছে কংগ্রেস। তার জেরেই দিল্লির মান সিং রোডে বাড়ানো হল নিরাপত্তা। রাহুল গান্ধীর ইডির দফতরে হাজিরার বিরোধিতার পাশাপাশি কেন্দ্রের অগ্নিপথ  (Agnipath) প্রকল্পের বিরোধিতাতেও বিক্ষোভ কংগ্রেসের। ফলে দিল্লির মান সিং রোডে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, তার জন্যই নিরাপত্তা আরও আঁটসাট করা হয়েছে সোমবার সকাল থেকেই।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement