Delhi School Bomb Threat: শনিতেও দিল্লির স্কুলে বোমা হামলার হুমকি অব্যাহত, আতঙ্কে কাঁটা পড়ুয়া এবং অভিভাবকেরা
দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং ডগ স্কোয়াড নিয়ে আসা হয় স্কুলগুলোতে। চলছে তদন্ত অভিযান। যদিও সন্দেহভাজন কিছুই মেলেনি এখনও।
Delhi School Bomb Threat: শুক্রবারের পর শনিতেও ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি। দিল্লি পাবলিক স্কুল এবং রায়ান ইন্টারন্যাশনাল স্কুল সহ রাজধানীর বেশ কয়েকটি স্কুলে শনিবার আবারও ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি এসেছে। দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানাচ্ছেন, এদিন সকাল ৬টা ৯ মিনিট নাগাদ স্কুল মারফত হুমকি ইমেলের খবর পেয়ে সেখানে পৌঁছয় তাঁদের দল। দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং ডগ স্কোয়াড নিয়ে আসা হয় স্কুলগুলোতে। চলছে তদন্ত অভিযান। যদিও সন্দেহভাজন কিছুই মেলেনি এখনও। শুক্রবারও একই ভাবে শুরু হয়েছিল দিল্লির সকাল। এদিন জাতীয় রাজধানীর প্রায় ৩০টি স্কুলে বোমাতঙ্ক ছড়ানো হয়। স্কুল খালি করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ, দমকল বাহিনী, বম্ব স্কোয়াড কারুর হাতেই সন্দেহজনক কিছু আসেনি।
শনিতেও দিল্লির বেশ কিছু স্কুলে বোমাতঙ্ক...