Delhi Robbery : দিল্লিতে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ, ঘটনায় গ্রেফতার ২

প্রকাশ্যে দিনে দুপুরে এমন ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন

দিনে দুপুরে দিল্লির প্রগতি ময়দানে গাড়ি থামিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ। তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্তকে। প্রগতিময়দানের কাছে একটি গাড়িতে করে আসা এক এজেন্ট সহ আরেকজনকে বন্দুকের ডগায় রেখে প্রায় ২ লক্ষ টাকা লুঠ করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার ছবি উঠে এসেছিল সিসিটিভি ফুটেজে।

ঘটনার সমালোচনা করে পুলিশের ভূমিকার ওপর প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।তারপেরই নড়েচড়ে বসে পুলিশ।তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। প্রকাশ্যে দিনে দুপুরে এমন ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে তুলে দিয়েছে প্রশ্ন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement