Delhi Road Rage Video: মহিলা সাংবাদিকের গাড়ি ভাঙচুর, প্রকাশ্যে প্যান্ট খোলার চেষ্টা, হেনস্থা
মাঝ রাস্তায় তাঁকে হেনস্থা করা হয়েছে। এবার এমনই অভিযোগ করলেন দিল্লির (Delhi) সাংবাদিক (Journalist) প্রীতি পান্ডে। নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি বলেন, তিনি দ্বারকায় মণিপাল হাসপাতালে যাচ্ছিলেন। ডাবরি রোডে ট্রাফিক জ্যামে আটকে পড়েন তিনি। ওই সময় এক ব্যক্তি তাঁর সামনে এসে চিৎকার শুরু করেন। এমনকী লাঠি দিয়ে গাড়ি গুঁড়িয়ে দেবেন বলে হুমকি দেন। এমনকী, তাঁর সামনে ওই ব্যক্তি নিজের প্যান্ট খুলে ফেলবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ করেন প্রীতি। ওই সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করলেও, কেউ তাঁর কথা শোনেনি বলে অভিযোগ করেন প্রীতি। এমনকী ইটের চেয়ে একটি বড় পাথর তুলে ওই ব্যক্তি প্রীতির গাড়ির কাঁচে আঘাত করেন এবং ভেঙে গুড়িয়ে দেন। ঘটনার জেরে প্রীতিও হাতে চোট পান বলে জানান নিজের এক্স হ্যান্ডেলে।
ওই সাংবাদিকের শেয়ার করা ভিডিয়ো দেখুন...
ওই ব্যক্তি কোনও কথা না শুনে পাথর দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলেন..