Delhi Public School Bomb Threat: দিল্লি পাবলিক স্কুলে হঠাৎ বোমাতঙ্ক, স্কুল কর্তৃপক্ষের কাছে উড়ো ইমেল

প্রতিদিনের মতোই বুধবারও স্কুলে শুরু হয়েছিল পঠন-পাঠন। আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে।

DPS Bomb Threat Photo Credit: Twitter@ANI

দিল্লি পাবলিক স্কুলে হঠাৎ বোমাতঙ্ক (Bomb Threat)। প্রতিদিনের মতোই বুধবারও স্কুলে শুরু হয়েছিল পঠন-পাঠন। আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে। এই বার্তা পাওয়ার পরই স্কুল জুড়ে হইচই শুরু হয়ে পড়ে যায়। সেই সময় স্কুলে উপস্থিত সব পড়ুয়া ও অন্যান্য় কর্মীদের স্কুল থেকে বের করে আনা হয়। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর , ইতিমধ্যেই স্কুলে পৌঁছেছে বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড। স্কুল চত্বরে তারা তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement