Bangladeshi Infiltrators Arrested: দিল্লি থেকে আটক শিশু, মহিলাসহ অসংখ্য বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার বাংলাদেশি পরিচয়পত্র

৩-৪ দিন ধরে চলা এই অভিযানে শিশু, মহিলা সহ ৪৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

হরিয়ানার (Haryana) ইটভাটায় কাজ করছিলেন। কাজ যেতেই লুকিয়ে লুকিয়ে দিল্লিতে প্রবেশ করেছিলেন তাঁরা। উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগরের বিভিন্ন এলাকায় পরিবার নিয়ে থাকাও শুরু করেছিলেন। তবে গোপনসূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের তদন্তকারী দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালাতেই ধরা পড়ল একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। জানা যাচ্ছে, ৩-৪ দিন ধরে চলা এই অভিযানে শিশু, মহিলা সহ ৪৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে তদন্তকারীরা। গত দেড় বছর ধরে অবৈধভাবে এদেশে থাকছিলেন তাঁরা। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক স্মার্টফোন, বৈধ বাংলাদেশি পরিচয়পত্র এবং ভুয়ো ভারতীয় নথিপত্র। পুলিশসূত্রে খবর, খুব শীঘ্রই তাঁদের বাংলাদেশে ফেরানো হবে এবং এই নিয়ে আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

দেখুন পুলিশের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement