Delhi: দিল্লিতে আগের তুলনায় অনেকটাই কমেছে দূষণ, জানাল আপ

২০২৩ সালে পরিবেশ দূষণের ক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই উন্নতি করেছে দিল্লি, এমনটাই জানালেন আপের মুখপত্র

বায়ু দূষণের প্রতীকী ছবি (Photo Credit: PTI)

দিল্লির দূষণ নিয়ে আশার কথা শোনালেন আপের মুখপত্র প্রিয়াঙ্কা কক্কার। এই বিষয়ে তিনি জানান, "২০২২ সালে দিল্লির পরিবেশ ৮ শতাংশ উন্নতি করেছিল। ২০২৩ সালে এসে এই উন্নতি ৩১ শতাংশে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী বিগত ৮ বছরে কোভিড কাল বাদ দিয়ে দিল্লির পরিবেশ অনেকটা ভাল ছিল।"

পরিবেশ নিয়ে প্রতিবছরই সমস্যায় পড়েন দিল্লিবাসী।বাতাসে দূষিত মাত্রার পরিমান বেশি থাকায় কুয়াশার মতন লেগেই থাকত দিল্লিতে। সেই পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি আপের।

অত্যাধিক গাড়ি, নাড়া পোড়ানো সহ বিভিন্ন কারণ বশত দূষণের পরিমান বেড়েই চলেছিল দিল্লিতে।সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া গিয়েছে তা তথ্য সমেত তুলে ধরল আপ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement