Delhi : দিল্লিতে বাইকে করে এসে দোকান লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বাইকে করে এসে দোকানে গুলি চালানোর অভিযোগ উঠল দিল্লিতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির উসমানপুরে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কারোর জখম হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ তদন্তে জানা গেছে একটি বাইকে করে তিনজন আসে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। যার মধ্যে একটি দোকানে দু বার গুলি করা হয়। দোকান খোলা থাকলেও সেখানে কেউ না থাকায় কাউকে গুলি লাগেনি।

ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার আগে ১ রাউন্ড গুলি শূন্য চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement